মালদা

বোকারো ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় এক কেজি সোনা সহ ধৃত এক মহিলা

ঝাড়খন্ডের বোকারো ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে মালদা থেকে গ্রেপ্তার হল এক মহিলা। তার সঙ্গে উদ্ধার হয়েছে এক কেজি সোনা সহ নগদ ৭০ হাজার টাকা। ধৃতকে মঙ্গলবার মালদা জেলা আদালতে পেশ করা হয়।

        পুলিশ সূত্রে জানা যায়, ধৃত মহিলার নাম ফিরদৌসি বিবি। সে ইংরেজবাজারের জহরাতলা এলাকার বাসিন্দা। উল্লেখ্য, গত দু মাস আগে ঝাড়খন্ডের বোকারোয় একটি রাষ্টায়াত্ব ব্যাঙ্কে এক ডাকাতির ঘটনা ঘটে। সেই ঘটনায় ঝাড়খন্ড পুলিসের তদন্তে উঠে আসে মালদার এক স্বর্ণ ব্যবসায়ীর নাম। কয়েকদিন আগে ঝাড়খন্ড ও ইংরেজবাজার থানার পুলিশ ইংরেজের বাজার শহরের বি. এস. রোড এলাকায় হানা দিয়ে পাপ্পু চৌহান নামে ঐ স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হয় বোকারোয়। ধৃতকে জিঞ্জাসাবাদ করে পুলিশ জানতে পারে অপর এক দুষ্কৃতি তথা ইংরেজ বাজারের জহুরাতলার বাসিন্দা হাসান আলির নাম। তারই সুত্র ধরে সোমবার রাতে ঝাড়খন্ড থানা ও ইংরেজবাজার থানার পুলিশ হাসানের বাড়িতে অভিযান চালায়। অভিযান চালিয়ে ডাকাতির এক কেজি সোনা ও নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করে। কিন্তু সেই সময় অভিযুক্ত হাসান আলি বাড়ীতে না থাকায় তার স্ত্রী ফিরদৌসি বিবিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত ওই মহিলাকে মঙ্গলবার মালদা জেলা আদালতে তুলে তিন দিনের ট্রানজিট রিমান্ডে নেয় পুলিশ বলে খবর।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/LWRLpIJsxYQ